Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার শপথ নিলেন বুয়েট শিক্ষার্থীরা
ক্যাম্পাস

ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার শপথ নিলেন বুয়েট শিক্ষার্থীরা

By Saiful IslamAugust 8, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কর্তৃপক্ষের জারি থাকা আদেশ অমান্য করে ক্যাম্পাসে কোনো ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার শপথ নিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সম্মিলিত কন্ঠে এ শপথ পাঠ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি যে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উৎখাতকে আমরা সম্মিলিতভাবে রুখে দেবো। নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎখাত করব।’

শপথ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চরমতম রূপ বারবার আঘাত হেনেছে বুয়েট ক্যাম্পাসে। ২০০২ সাল থেকে শুরু করে ২০১৯ সাল ছাত্ররাজনীতির অন্ধকার অধ্যায় তার ভয়ংকর দাগ রেখে গেছে বুয়েট ক্যাম্পাসে। কালের পরিক্রমায় নিজেরা আন্দোলন করে দাবি আদায় নিশ্চিত করে সব বাধা ডিঙিয়ে সকল শিক্ষার্থী একতাবদ্ধ হয়ে যখন সুস্থ সুন্দর একটি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করেছে, তখন আবারও বুয়েট শিক্ষার্থীদের নিরপেক্ষ মনোভাবকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন স্বার্থান্বেষী মহল।’

শিক্ষার্থীরা বলেন, ‘গত ৩০ জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে বুয়েটের ২৪ জন বর্তমান শিক্ষার্থীসহ ৩৪ জন শিক্ষার্থী আটক হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জামিন মঞ্জুর হয়। এ বিষয়ে আমরা রাষ্ট্রীয় শাসনব্যবস্থার ওপর আস্থা রেখে একটি সুষ্ঠু ও দ্রুত বিচার আশা করছি। যদি তারা প্রত্যেকেই দোষী প্রমাণিত হয়, সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের বিপক্ষে থাকবে। একইভাবে যদি তাদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হয়, তারা যেন আর কোনোভাবে হয়রানির শিকার না হয়। এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং বুয়েট প্রশাসনের সহযোগিতা কামনা করব।’

‘অন্যদিকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো সাংগঠনিক ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত কি না বা তারা ক্যাম্পাসে অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করছে কি না এই ব্যাপারে যথাযথ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। যদি তাদের এরূপ কোনো সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তবে ভার্সিটির অধ্যাদেশ অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। যদি তারা নির্দোষ হয়, তাহলে তারা যেন সুস্থ একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারে তার দাবি জানাচ্ছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বুয়েট ক্যাম্পাস ছাত্ররাজনীতিতে না নিলেন যুক্ত শপথ শিক্ষার্থীরা হওয়ার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

January 30, 2026
পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

January 28, 2026
বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিন

পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে কটুক্তি বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিনের

January 28, 2026
Latest News
KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিন

পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে কটুক্তি বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিনের

কুবি ক্যাম্পাস

কুবি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ১০০ মিটার বিধি অমান্য: তামাক বিক্রি অব্যাহত

DU

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯৩ শতাংশ ফেল

নন-ক্যাডার

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

ফরহাদ

সর্বমিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ফরহাদ

সর্বমিত্র চাকমা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

গণভোটে হ্যাঁ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে প্রচারণার সিদ্ধান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.