Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Bangladesh breaking news ক্যাম্পাস শিক্ষা

বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

By Tarek HasanMarch 15, 20262 Mins Read

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Advertisement

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মো: সাইফুল্লাহ আল-মাহমুদ।

নবনির্বাচিত সভাপতি এস এম শাহেদুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। আমাদের আজকের এই অ্যালামনাই নিয়ে আমরা ২০২১ সাল থেকে কাজ করে আসছি। অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সবার জন্য কাজ করবে। অ্যালামনাইকে মূলত একটি বিশ্ববিদ্যালয়ের চোখ বলা হয়। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্বাস করি, তারা দেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করছে এবং অনেক দক্ষতার সঙ্গে কাজ করবে। আজ যারা অ্যালামনাই কমিটিতে নির্বাচিত হয়েছে, তারা দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃতভাবে আছেন। তাদের দক্ষতা একীভূত করে সুষ্ঠু, সুন্দর এবং আগামী দিনের জন্য দিকনির্দেশনামূলক একটি অ্যালামনাই গঠন করবে।

অ্যালামনাইয়ের মূল মন্ত্র হবে— ‘আমরা বেরোবিয়ান।’ আমরা যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের হতে পারি; কিন্তু আমরা সবাই মিলে বেরোবিয়ান।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, ‘২০২৬ সাল পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। যে কারণে দীর্ঘ সময় আমাদের অ্যালামনাইয়ের যে প্রতিনিধি থাকার কথা, সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়েছে। রংপুর অঞ্চলের মানুষের স্বার্থ বিঘ্নিত হয়েছে। আমরা চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের অ্যালামনাইয়ে যে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করার কথা, সেই পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুনঃ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো—বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা উন্নয়ন এবং সর্বোপরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

July 10, 2026
SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026

Latest News

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa