Advertisement

জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের ঘোষণার মধ্যেই চট্টগ্রামে এসে হাটহাজারীতে পৌঁছেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক।

আজ শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন। আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন।

তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামুনুল হক সাহেব এসেছেন কি না আমাদের জানা নেই। এটি যারা তাকে হাটহাজারীতে আনছেন, তারা জানবেন। তবে হাটহাজারীর পরিস্থিতি এখন শান্ত আছে।

হাটহাজারী উপজেলার পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থা নামে একটি সংগঠনের আয়োজনে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে শুক্রবার (২৭ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকের। সন্ধ্যায় এশার নামাজের পর তার বক্তব্য রাখার কথা প্রচার করেছে সংস্থাটি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ ইস্যুতে ছাত্রলীগ-যুবলীগ প্রতিহতের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসা নিয়ে নানাধরনের গুঞ্জন তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকেও মামুনুলের অবস্থান নিয়ে সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.