
বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দিনের পর দিন ধরে স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে চলেছিলেন। দীর্ঘ ৬ মাস ধরে এমনটা চলছিলো। প্রধান শিক্ষককে এই বিষয়ে কয়েকবার জানিয়েওছিলেন অভিভাবকরা। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি।
এদিন আবারও ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ উঠে। একথা জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রথমে তারা স্কুলে এসে বিক্ষোভ করেস। তারপর অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ রাস্তা থেকেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



