
পুলিশ সূত্রে জানা গেছে, আজ (রবিবার) ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী কলাপাড়ার রাকিবের মাছের আড়ৎ থেকে ড্রামভর্তি তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ বোঝাই করে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ম-১৬৬২৭৫) পটুয়াখালী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপ ভ্যানচালকের সহযোগী জাকির হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে জাকির হোসেন নামে চালকের একজন সহযোগী নিহত হয়। পরিবারের আপত্তির কারণে লাশের ময়নাতদন্ত ছাড়া তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



