
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডাইনি’ হবেন বলে তন্ত্রপাঠ করছেন এমন সন্দেহে গিরিডি এলাকার দুই নারী ও এক পুরুষকে মারধর করেন স্থানীয় পাঁচ ব্যক্তি। মা*রধরের পর তাদের প্রস্রাব খেতেও বাধ্য করেন তারা।
যে তিনজনকে এমন নিগ্রহ করা হয় তারা অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। তাদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। তাদের সন্তান জানান, ডাইনি চর্চা করছেন সন্দেহে এলাকার পাঁচ ব্যক্তি তার বাবা-মা ও খালাকে আক্রমণ করে। অন্ধ বিশ্বাসের কারণে মা*রধরের পর তার বাবা মা ও খালাকে প্রস্রাব খাওয়ান তারা। ওই পাঁচজনের মারধরের কারণে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন।
তাদের ঘরে আটকে রেখে খু*নের হু*মকি দেওয়া হয়েছে বলেও জানান ওই তরুণী। এ ছাড়া ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তার।
ঝাড়খণ্ড পুলিশের কর্মকর্তা আদিকান্ত মাহাতো জানিয়েছেন, ওই পরিবারের অভিযোগ পাওয়ার পর চারজনতে তারা আটক করতে পেরেছেন। একজন পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



