
সংযুক্ত আরব আমিরাতের পুলিশ সূত্র জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোর ওই দিন গাড়ি চালানো শিখছিল। গাড়ি চালানো শিখে সেটিকে পার্কিং করার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্থ পরিবারটি ভারতীয় নাগরিক এবং উত্তরপ্রদেশের আদি বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই গুরুতর আহত ওই নারীকে স্থানীয় আল-কাশিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
শারজাহ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ১৭ বছরের ওই কিশোর একটি ভারতীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তবে সেই ড্রাইভিং শেখার জন্য কোর্স করছিল ওই কিশোর। শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোরকে আটক করেছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাগ্রস্থ পরিবারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



