পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলী। শুধু অভিনয়ই নয়, মডেলিং, উপস্থাপনা, গীতিকার ও গায়িকা হিসেবেও তিনি সুবিদিত। অবশ্য বিনোদন অঙ্গনের বিভিন্ন বিষয়ে তার সাহসী মতামতের জন্য টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সব সময় ট্রেন্ডিংয়ে থাকেন।

সম্প্রতি এক পডকাস্টে ফিজা আলী ডিজিটাল ক্রিয়েটর, প্রাক্তন অভিনেত্রী ও মডেল সুজাইন খানের সাক্ষাৎকার নিয়েছেন। ওই পডকাস্টে ফিজা আলী মুসলমান ও পাকিস্তানি ভাবধারার সঙ্গে মিল রেখে শালীন পোশাক পরতে অতিথি সুজাইন খান ও শীর্ষস্থানীয় পাকিস্তানি অভিনেত্রীদের পরামর্শ দিয়েছেন। এ সময় ছোট পোশাক পরায় টিকটক তারকা সুজাইন খানকে লজ্জায় ফেলেন ফিজা আলী।
পডকাস্টে ফিজা আলী বলেন, ‘আমি অভিনেত্রীদের সীমা বজায় রাখার পরামর্শ দেব। আমাদের সংস্কৃতি অনুসরণ করা উচিত। ইসলামী রাষ্ট্রের জন্য খোলামেলা পোশাক একটু বাড়াবাড়ি। এখানকার মানুষ অভিনেত্রীদের এমন পোশাক পছন্দ করে না।’
উপস্থাপিকা এরপর সুজাইন খানের পুরোনো খোলামেলা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো খুঁজে বের করেন এবং ক্যামেরার সামনে তাকে লজ্জিত করেন। তিনি এও প্রশ্ন তোলেন যে, সুজাইন খান কেন তার ভাইরাল হওয়া খোলামেলা ভিডিওগুলো মুছে ফেলেননি।
আরও পড়ুনঃ
ফিজা আলীর ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এজাজ খানকে বিয়ে করার আগেও তিনি দুবার বিয়ে করেন। ফিজা ভক্তদের সঙ্গে তৃতীয় বিয়ে ও তার জীবনের নানা আপডেট শেয়ার করেছেন অনুষ্ঠানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


