
শনিবার (৩ জুলাই) বিকালে উপজেলার বড়হিত ইউপির শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শাহীন মিয়া উপজেলার বড়হিত ইউনিয়নের শিবপুর গ্রামের আ. সালামের ছেলে। আ. সালামের সাত সন্তানের মাঝে একমাত্র ছেলে ছিল সে।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই কিশোর। অনেক খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই কিশোরের মৃগী রোগ ছিল বলে জানিয়েছে তার পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



