Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এই পিঁপড়ার জন্যই বাঁচলো গোটা শহর!
আন্তর্জাতিক

এই পিঁপড়ার জন্যই বাঁচলো গোটা শহর!

By Saleh MohammadAugust 26, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ডাইনোসর পিঁপড়া হল এক বিশেষ ধরনের পিঁপড়া। এই পিঁপড়া প্রথম আবিষ্কার হয় ১৯৭৭ সালে। পতঙ্গবিদদের মতে, এটাই প্রথম পিঁপড়ার প্রজাতি, যার উদ্ভব বোলতা থেকে। ৭ কোটি বছর আগে এই পিঁপড়ার জন্ম। বিশ্বে যত পিঁপড়ার প্রজাতি রয়েছে, তাদের সবার থেকে অনেকটাই আলাদা এরা।

এই পিঁপড়ার জন্যই বাঁচলো গোটা শহর!
A macro shot of black ants working together.

পতঙ্গবিদেরা একে জীবন্ত জীবাশ্ম এবং মিসিং লিঙ্ক বলে। বোলতা এবং পিঁপড়া দুই প্রাণীর বৈশিষ্ট্যই রয়েছে এদের মধ্যে। সৃষ্টির সময় থেকে আজও একই রকম রয়ে গেছে এরা।

দক্ষিণ অস্ট্রেলিয়ার একটা ছোট শহর পুচেরা। পশুপালন এবং কৃষিকাজই মূলত এই শহরের মানুষের জীবিকা ছিল। কিন্তু একটা সময়ে এমন অবস্থা আসে, যখন খাবারের টাকা জোগানোও অসম্ভব হয়ে পড়ে। শহরের অস্তিত্বই তখন লুপ্ত হওয়ার মুখে। এই সঙ্কট থেকে পিঁপড়াই সমস্যা সমাধানের উপায় বাতলে দিল! অস্তিত্ব লুপ্ত হওয়া থেকে বাঁচল গোটা শহর।

এই শহরকে অস্তিত্ব বিপন্ন হওয়া থেকে উদ্ধার করেছে এরা, সেই পুচেরা শহরের নামকরণ রাজা পুজেরির নাম থেকে। ১৯১৭ সালে তার মৃত্যু হয়। আর ১৯২০ সালে পুচেরা নামে এই শহরের জন্ম।

Advertisement

অ্যাডিলেড থেকে ৬৪০ কিলোমিটার দূরে পার্‌থ এবং সিডনির সংযোগরক্ষাকারী হাইওয়ের পাশেই গড়ে উঠেছিল শহরটা। পশুপালন আর কৃষিকাজ দিয়ে শহরের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছিল না। রোজগারের খোঁজে এলাকার লোকজন অন্যত্র চলে যেতে শুরু করেন।

একটা সময় এমনই অবস্থা হয় যে, যে কয়েকটা পরিবার এখানে থেকে যায়। তথন তাদের দিনের খাবার জোগানোও অসম্ভব হয়ে পড়ে। শহরের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। বদল আসতে শুরু করে ১৯৭৭ সাল থেকে।

সে বছরই পতঙ্গবিদেরা প্রথম সম্পূর্ণ অন্য প্রজাতির পিঁপড়ার খোঁজ পান এই এলাকায়। ঠিক যেন ডানা ছাড়া বোলতা। পেছনে বিষাক্ত বড় হুলও রয়েছে এদের। এদের নাম দেয়া হয় ডাইনোসর পিঁপড়া।

তার পর থেকে প্রতিনিদ কোনো না কোনো পতঙ্গবিদ পুচেরায় আসতে শুরু করেন। দিনের পর দিন এখানে থেকে গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন। ফলে তাদের জন্য থাকার জায়গা তৈরি হয় শহরে। উপার্জনের একটা রাস্তাও খুলে যায় বাসিন্দাদের।

পিঁপড়ার আকর্ষণে বহু পর্যটকও এখানে এসে রাত্রিযাপন করতে শুরু করেন। ক্রমে রাস্তার পাশে রাত্রিযাপন এবং খাওয়া দাওয়ার জন্য একটা রোডহাউস, কতগুলো দোকান গড়ে ওঠে। রাত্রিযাপন না করলেও হাইওয়ে দিয়ে যাওয়া সব গাড়িই এখন পুচেরাতে দাঁড়ায়। সেই সব দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কেনেন বা কিছু ক্ষণ বিশ্রাম নেন।

অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখ থেকে পুচেরা আজ পর্যটন মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। গড়ে ওঠা রোডহাউসের বাইরে ডাইনোসর পিঁপড়ার একটা বড় প্রতিকৃতি বানানো হয়েছে। যা আরো বেশি পর্যটক আকর্ষণ করে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa