আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাংশে ভারী বর্ষণ এবং তীব্র ঝোড়ো হাওয়াসহ টাইফুন আঘাত হানার আশঙ্কায় রবিবার এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ব্রডকাস্টার এনএইচকে।

Flights-cancelled-as-Typhoon-Tapah-approaches-Japan

Advertisement
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপাহ ঘন্টায় ১৬২ কিলোমিটার গতিবেগ নিয়ে রাতের দিকে নাগাসাকি অতিক্রম করবে। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়, সোমবার জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানার আগে এটি জাপান এবং কোরিয়া উপদ্বীপের মধ্যবর্তী চ্যানেল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ইয়ন

জাপানের ফায়ার এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট এক বিবৃতিতে এর প্রভাবে তীব্র ঝেড়ো হাওয়া, জ্বলোচ্ছাস এবং ভূমিধসের আশংকার কথা জানিয়েছে। ঘূর্নিঝড়ের আঘাতে ইতোমধ্যেই ওকিনাওয়ার দক্ষিন দ্বীপাঞ্চলে ২১জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরো জানায়, এরই মধ্যে ঝুঁকিতে থাকা ২ হাজার স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড় চলতি মাসের শুরুর দিকে টোকিওতে আঘাত হানা টাইফুন ফাক্সাইয়ের মতোই প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেসময় তীব্র ঝড়ো হাওয়াসহ ফাক্সাইয়ের আঘাতে টোকিওর বিদ্যুৎ লাইন ছিন্নভিন্ন হয়ে পড়ে। যার ফলে টোকিও শহরের কয়েক হাজার মানুষ এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google