Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রহস্যময় তেলে ব্রাজিলের সৈকতে দূষণ
আন্তর্জাতিক

রহস্যময় তেলে ব্রাজিলের সৈকতে দূষণ

By Saleh MohammadOctober 11, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের সৈকতগুলোতে গত একমাস ধরে অশোধিত তেল ভেসে আসছে৷ যদিও সেখানে কোন জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটেনি, তা সত্ত্বেও এই তেল কোথা থেকে আসছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ আর তাতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প৷

১তেল নিয়ে রহস্য
গতমাসের শুরুর দিকে ব্রাজিলের পরিবেশ সংস্থাগুলো দেশটির শতাধিক সমুদ্রতটে অশোধিত তেল ভেসে আসার বিষয়টি লক্ষ্য করে৷ লাতিন আমেরিকার এই দেশটির পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলেস চলতি সপ্তাহে জানিয়েছেন যে তিন হাজার কিলোমিটার সমুদ্রতট থেকে একশো টনের মতো ভেসে আসা তেল সংগ্রহ করা হয়েছে৷

অপরাধমূলক কর্মকাণ্ড?
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর ব্যোলসেনারু সৈকতে তেল ভেসে আসার ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন৷ এর আগে অবশ্য সাগরে কোন জাহাজ ডুবে যাওয়ায় বা কোন অফশোর তেল উত্তোলন প্লাটফর্মে দুর্ঘটনার কারণে এমনটা ঘটছে বলে মনে করা হয়েছিল৷ ব্যোলসেনারু এই ঘটনার পেছনে একটি দেশ জড়িত বলে সন্দেহ প্রকাশ করলেও সেটির নাম বলেননি৷

৩‘আমাদের নয়’
প্রসঙ্গত, ব্রাজিলের অফশোর তেল উত্তোলনের অনেক প্রকল্প রয়েছে৷ তবে, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোব্রাস জানিয়েছে, পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে সমুদ্রতটে ভেসে আসা তেল প্রতিষ্ঠানটির নয়৷ সংশ্লিষ্ট দেশের গণমাধ্যম ধারণা করছে, এই তেলের উৎস সম্ভব ভেনেজুয়েলা৷ তবে সেদেশ এই বিষয়ে কোন মন্তব্য করেনি৷

Advertisement

ঝুঁকিতে পাখি, কচ্ছপ
সমুদ্রে ভেসে আসা তেল তুলে ফেলতে কাজ করছে পেট্রোবাস৷ দেশটির পরিবেশবাদী সংস্থা আবামা জানিয়েছে যে বেশকিছু পাখি এবং কচ্ছপ পাওয়া গেছে যেগুলোর শরীরে তেল জড়িয়ে গেছে৷ তাদের চিকিৎসাও দেয়া হচ্ছে৷

৫জাহাজ দুর্ঘটনা ঘটেনি
সমুদ্রতটে ভেসে আসা তেলের উৎস খুঁজতে তদন্ত করছে ব্রাজিল কর্তৃপক্ষ৷ তবে, এর মধ্যেই জাহাজ ডুবি বা অন্য কোন দুর্ঘটনার কারণে এমনটা ঘটার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তদন্তকারীরা৷ তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে কোন তেলের ট্যাঙ্কার সম্ভবত যাত্রাপথে ট্যাঙ্ক পরিষ্কার করেছেন৷ এই বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না৷

ঝুঁকিতে সমুদ্রতট
ব্রাজিলের বিশ্বখ্যাত কয়েকটি সমুদ্রতট এবং পর্যটনকেন্দ্র তেলের কারণে ঝুঁকিতে পড়েছে৷ এই ঘটনার কারণে জেলেরা এবং সমুদ্রপ্রেমী পর্যটকরা তাদের কাঙ্খিত গন্তব্যে যেতে পারছেন না৷ স্থানীয়রা বলছেন, গত কয়েকদশকের মধ্যে এটাই সবচেয়ে বড় সমুদ্রের পানিতে তেল দূষণের ঘটনা৷

সূত্র : ডয়চে ভেলে

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa