Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমির বিরোধে পুড়ে ছাই হলো মসজিদ
বিভাগীয় সংবাদ

জমির বিরোধে পুড়ে ছাই হলো মসজিদ

By Sibbir OsmanFebruary 24, 2020Updated:February 24, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে একটি মসজিদে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। বিরোধে লিপ্ত দুই পক্ষই দাবি করেছে, আগুন লাগানোর ঘটনা সঙ্গে তারা জড়িত নন। আগুনে কাঠ-টিন দিয়ে তৈরী মসজিদ ঘরটির অধিকাংশই পুড়ে গেছে।

জমির বিরোধে পুড়ে ছাই হলো মসজিদ
পুড়ে যাওয়া মসজিদ, ছবি : সংগৃহীত
Advertisement

রোববার দিবাগত রাত দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার দুপুরে আমিনুল তালুকদার (৪০), হাফিজুল তালুকদার (৩৫) ও টিপু তালুকদার (৩৮) নামের তিনজনকে আটক করেছে।

কোটালীপাড়া উপজেলার হিরণ ইউপি সদস্য শাহানুর শেখ জানান, মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুকদারসহ ৮ ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সঙ্গে বিরোধ রয়েছে। তবে এ ঘটনা যারাই ঘটিয়ে থাকুক না কেন তারা অত্যন্ত জঘন্য কাজ করেছেন।

মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুদকার বলেন, ‘রাত দেড়টার দিকে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা, তারাই মসজিদে আগুন দিয়েছে।’

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, ‘বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুল ও তার ৭ ভাই মসজিদ নির্মাণ করেছে। এখন তারা আগুনের ঘটনা ঘটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা মসজিদে আগুন দেইনি। এ ধরণের পাপ কাজ আমরা করিনি। পুলিশ সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত সত্য ঘটনা বের হয়ে আসবে।’

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মসজিদের জায়গা নিয়ে দু’ পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। রোববার এ জায়গা পরিমাপ করা হয়েছে। একপক্ষ তাদের জায়গায় মাটি ভরাটের জন্য নেটের বেড়া দিয়েছে। চাচা ও চাচাত ভাইদের ফাঁসাতে মসজিদের নির্মাণের মূল উদ্যোক্তা আমিনুল তালুকদার রাতে মসজিদে আগুন দিয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’

সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa