নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর স্টেশনে শুক্রবার দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনার ৫ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা, ৫ ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু

Advertisement

এর আগে, আজ সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়েমুচড়ে যায়, দুটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে, দায়িত্ব অবহেলার কারণে জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পালাতক রয়েছেন। ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সিগনাল ম্যানের ভুলের কারণে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কমিউটার ট্রেনটিতে যাত্রী না থাকার কারণে হতাহতের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকো মাস্টারসহ (ট্রেনের চালক) চার জন আহত হয়েছেন।

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: রেলের ৩ কর্মচারী বরখাস্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google