Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জর্জিয়ায় এবার সিনেট দখলের লড়াই শুরু
আন্তর্জাতিক

জর্জিয়ায় এবার সিনেট দখলের লড়াই শুরু

By Saiful IslamNovember 21, 20203 Mins Read

জর্জিয়ায় এবার সিনেট দখলের লড়াই শুরু

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও ভোট-কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশে বাধা দিয়ে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ঘাঁটি বলে পরিচিত জর্জিয়াতে অল্প ব্যবধানে বাইডেনের কাছে তিনি হেরে গেলও পরাজয় মানতে অস্বীকার করে ভোট পুনর্গণনার জন্য আবেদন করেন। তার আবেদন মেনে আবার ভোট গণনা করেও দেখা গিয়েছে ওই প্রদেশে বাইডেনই জয়ী হয়েছেন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার ফলে জর্জিয়াতে আসন্ন সিনেট নির্বাচনেও আসন হারার শঙ্কা দেখা দিয়েছে রিপাবলিকানদের মধ্যে।

বৃহস্পতিবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট বলেছেন, ‘টানা ছ’দিন ধরে হাতে ব্যালট গোনার পর দেখা গিয়েছে, এই প্রদেশেও জয়ী হয়েছেন জো বাইডেন।’ এতদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ছিল জর্জিয়া, এবার সেটা চলে গিয়েছে ডেমোক্র্যাটদের হাতে। ট্রাম্পের দাবি মতোই ভোটের ব্যবধান কম থাকায় সমস্ত কাউন্টিতেই ভোট পুনর্গণনা হয়। প্রায় ৫০ লাখ ভোট পুনর্গণনা করে দেখা গিয়েছে, শেয পর্যন্ত জয় পেয়েছেন জো বাইডেনই। ওই প্রদেশে গণনার সময় নানারকম ভ্রান্তি নজরে এসেছে বলে অভিযোগ ছিল। চারটি কাউন্টির ক্ষেত্রে কিছু ভোট উদ্ধার করা হয়, যেগুলি আগে গণনা করা হয়নি। তা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এমনকি প্রাথমিক গণনায় প্রায় ২ হাজার ৬০০ ভোট বাদ পড়ে যাওয়ার অভিযোগে ফ্লয়েড কাউন্টির প্রধান নির্বাচন কর্মকর্তাকে বরখাস্তও করা হয়। অবশ্য, নীরিক্ষায় বেরিয়ে এসেছে ভোটের দিন গোণা হয়নি ৫ হাজার ৮০০ ব্যালট। এর মধ্যে বাইডেনের ভোটও ছিল। চ‚ড়ান্ত গণনা শেষে দেখা যায় ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধাণে ট্রাম্পকে পরাজিত করেছেন বাইডেন। ফলে, রাজ্যটির ইলেক্টোরাল ভোটের ১৬টিই পেলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সবমিলিয়ে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩০৬টি। আর ২৩২ ইলেক্টোরাল ভোটেই আটকে আছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প।

জর্জিয়ায় এত ঝামেলা করেও শেষ অবধি ট্রাম্প কিছুই পেলেন না। উল্টো মিথ্যা অভিযোগ করায় ইমেজ সঙ্কটে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রিপাবলিকানদের মধ্যে। এর ফলাফল তাদের জন্য মারাত্মক হয়ে দেখা দিতে পারে। কারণ আগামী বছরের ৫ জানুয়ারি সেখানে সিনেট সদস্য নির্ধারনের জন্য রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজ্যটিতে সিনেটের দুইটি আসন রয়েছে। দু’টিই বর্তমানে রিপাবলিকানদের দখলে। মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউসে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে। ফলে বাইডেনের অনেক সিদ্ধান্তই আটকে দিতে পারে তারা। তবে জর্জিয়ার আসন দুইটি ডেমোক্র্যাটরা জিতলে পরিস্থিতি পুরোটাই পাল্টে যাবে। ১০০ কক্ষের সিনেটে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫০ টি আসন। ডেমোক্র্যাটদের হাতে রয়েছে ৪৬টি। জর্জিয়ায় বাইডেনের জয়ের পরে তার জনপ্রিয়তায় তাদের দুই প্রার্থী জিতে গেলে সিনেটে দুই দলেরই আসন সংখ্যা সমান হয়ে যাবে। তখন বাইডেনের কোন আইন বা প্রস্তাবে রিপাবলিকানরা বিরোধিতা করলেও সমান সংখ্যক ডেমোক্র্যাট সদস্যের সমর্থনে টাই হবে। সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিদ্ধান্তই চ‚ড়ান্ত হবে। অর্থাৎ, সংসদের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ আধিপত্য অর্জিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে হারের পরে সিনেটে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য জর্জিয়ার রানঅফ নির্বাচনে জিততে মরিয়া রিপাবলিকানরা। এ কারণে, গতকাল থেকেই সেখানে প্রচারে নেমে পড়েছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। ডেমোক্র্যাট প্রার্থী জন ওসোফ এবং রাফেল ওয়ার্নককে পরাস্ত করে সিনেটর ডেভিড পেরডু এবং কেলি লোফ্লারকে জেতাতে তিনি জোরালো প্রচারণা চালাতে চান।

এদিকে, জর্জিয়ায় হারার পরে এবার মিশিগান নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছেন ট্রাম্প। সেখানেও তিনি হার মানেননি। মিশিগানে বাইডেনের জয় চ‚ড়ান্ত হওয়ার পরে অভ‚তপূর্ব ভাবে গতকাল ট্রাম্প হোযাইট হাউসে ডেকে পাঠিয়েছেন মিশিগানের রিপাবলিকান প্রতিনিধিদের। সেখানে জো বাইডেনকে জয়ী হিসাবে চ‚ড়ান্ত ঘোষণা আসার আগেই তা আটকানোর চেষ্টা করছেন তিনি। শুধু তাই নয়, একাধিক অন্যান্য প্রদেশের রিপাবলিকান প্রতিনিধিদের ট্রাম্প ডেকে পাঠিয়েছেন নতুন করে পরিকল্পনা করার জন্য যাতে বাইডেনের জয়ের চ‚ড়ান্ত ঘোষণা আসার আগেই কিছু একটা ব্যবস্থা করা যায়। কারণ, একবার ঘোষণা হযে যাওয়া মানে খাতায় কলমে ট্রাম্পের পরাজয় নথিভুক্ত হয়ে যাওয়া। ঘোষিত ফলাফলের ভিত্তিতে ডিসেম্বর মাসের ১৪ তারিখে ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাদের ভোট দেবেন। তার আগে বাধা সৃষ্টি করার জন্য ট্রাম্প আর কী কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। সূত্র : সিএনএন, রয়টার্স।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa