Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতিসংঘে আর্টিকেল ১৯: সাংবাদিক কাজলকে অবিলম্বে মুক্তি দিতে হবে
জাতীয়

জাতিসংঘে আর্টিকেল ১৯: সাংবাদিক কাজলকে অবিলম্বে মুক্তি দিতে হবে

By Saiful IslamSeptember 27, 20202 Mins Read

জাতিসংঘে আর্টিকেল ১৯: সাংবাদিক কাজলকে অবিলম্বে মুক্তি দিতে হবে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি ফটো সাংবাদিক ও পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজলের অবিলম্বে মুক্তি চেয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান অধিবেশনে বিবৃতি দিয়েছে আর্টিকেল নাইনটিন। মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় কাজ করা এই মানবাধিকার সংস্থাটি বিবৃতিতে কাজলের সঙ্গে করা অমানবিক আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত শুক্রবার জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৫তম নিয়মিত অধিবেশনে সাধারণ বিতর্ক চলাকালে আর্টিকেল নাইনটিন এই আহ্বান জানায়। মানবাধিকার পরিষদের নজরে আনা প্রয়োজন—এমন গুরুত্বপূর্ণ মানবাধিকার ইস্যুগুলো ওই বিতর্কে অনুষ্ঠিত হয়। অধিবেশনে আর্টিকেল নাইনটিনের বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ প্রসঙ্গে আর্টিকেল নাইনটিনের বক্তব্যে বলা হয়, “বাংলাদেশে সাংবাদিকদের প্রতি সহিংসতার ঘটনাগুলো প্রায়ই বিচারহীনতায় শেষ হয়। ২০২০ সালের মার্চ মাসে একজন সংসদ সদস্য কর্তৃক মানহানির মামলায় অভিযুক্ত হওয়ার পর ফটো সাংবাদিক ও সম্পাদক শফিকুল ইসলাম কাজল সন্দেহজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর একটি মাঠের মধ্য থেকে চোখ বাঁধা অবস্থায় ‘উদ্ধার’ করে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তখন থেকে মানহানিসংক্রান্ত ফৌজদারি অপরাধের অভিযোগে কাজল কারাবন্দি হয়ে আছেন। নিখোঁজ হওয়ার সময় তিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিলেন—এমন দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা কাজলকে অবিলম্বে মুক্তি দিতে এবং তাঁর প্রতি অমানবিক আচরণের জন্য দায়ীদের জবাবদিহির ব্যবস্থা করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।”

এ প্রসঙ্গে আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘সাংবাদিক কাজল কারাগারে আছেন প্রায় চার মাস হতে যাচ্ছে। তাঁর জামিন আবেদন এ পর্যন্ত ১৩ বার প্রত্যাখ্যাত হয়েছে। যে প্রক্রিয়ায় কাজলকে আটকে রাখা হয়েছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা পরিস্থিতি ও মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে। তাই বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য সরকারের উচিত হবে অবিলম্বে কাজলের মুক্তির ব্যবস্থা করা।’

মানবাধিকার পরিষদে আর্টিকেল নাইনটিনের বক্তব্যে আরো বলা হয়, কাগজসর্বস্ব প্রতিশ্রুতি যথেষ্ট নয়। প্রতিশ্রুতির প্রতিপালন অপরিহার্য। তাই মত প্রকাশের স্বাধীনতার অধিকারে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রগুলোকে অবশ্যই সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

June 24, 2026
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

June 24, 2026
আবহাওয়া

রাতের মধ্যে আবহাওয়া নিয়ে সুখবর

June 24, 2026

Latest News

নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

আবহাওয়া

রাতের মধ্যে আবহাওয়া নিয়ে সুখবর

ডাল-তেল

এক কোটি পরিবারকে সহায়তায় ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার

LNG

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার

alvi

ইকরার মৃত্যু : অভিনেতা জাহের আলভী দুদিনের রিমান্ডে

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মোটরযানের মালিকানা

মোটরযানের মালিকানা পরিবর্তনের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

ওমরাহের সুযোগ

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

বৃষ্টিপাত

আগামী পাঁচদিনের বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa