আন্তর্জাতিক ডেস্ক: ‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ অভিযোগে জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন। খবর পার্সটুডে’র।

ডেলটন দাবি করেন, জাতিসংঘ সদরদপ্তরের নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন তখন তাকে ফোন করে আমেরিকার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাকে বলা হয়, ওই ১২ রুশ কূটনীতিককে আগামী ৭ মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে।
নেবেনজিয়া মার্কিন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে বলেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে ‘বিদ্বেষী’ আচরণ করছে। তিনি আরো বলেন, এটি একটি খারাপ সংবাদ এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার সুবিধা অপব্যবহারের আরেকটি জ্বলজ্যান্ত উদাহরণ।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর বিরুদ্ধে বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত শুক্রবার সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



