নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ

Advertisement

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ফলাফল প্রকাশ করা হয়। বিকেল ৪টা থেকে এবং ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল জানা যাবে। এসএমএসে ফলাফল জানতে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৪ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ বিভাগের পরিচালক আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারগুলো থাকবে ৩টি ড্রেস কোড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google