Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজভাবনা ও আদর্শ’ এর ওপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ড. হারুন-অর-রশিদ। অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ইনস্টিটিউটের জন্য বিভিন্ন পর্যায়ে ২০ জন শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এছাড়া, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে। সভায় দুজনকে এমফিল ও একজনকে পিএইচডি ডিগ্রি দেয়ার বিষয়টিও অনুমোদন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google