জুমবাংলা ডেস্ক : জেলা লকডাউনের ভেতরে গত ১৮ এপ্রিল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। এ ঘটনার পর গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেল থেকে তদন্ত শুরু করেছেন পুলিশের উচ্চ পর্যায়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার তদন্তের দ্বিতীয় দিনেও তদন্ত কাজ চলছে। আজকের তদন্তে দাপ্তরিক তথ্য উপাত্তসহ ভার্চুয়াল জগতের নানা খুঁটিনাটিসহ সার্বিক বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরেজমিনেও ক্ষতিয়ে দেখা হবে। আগামী ২৩ এপ্রিল তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা নির্দেশনায় বলা হয়েছে। তবে সেটা প্রয়োজনে আরও দু-একদিন বাড়তে পারে।

সোমবার দুপুরে তিন সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত দলের প্রধান ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। এখনো বেশ কিছু কাজ বাকি আছে। আজকেও আরও কিছু কাজ করব। এখন পর্যন্ত যে তথ্যগুলো সামনে আসছে সেটা হলো খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছিল। সকাল সাড়ে ৯টার পর থেকে মানুষ সেখানে জড়ো হয়েছিল। সার্বিক বিষয় তদন্ত করে আমি পুলিশ সদর দপ্তরে রিপোর্ট জমা দেব। তারপর কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গত ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাজ পাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা যুবায়ের আহম্মদ আনসারী। পরদিন শনিবার সকাল ১০টায় লাখো মানুষের উপস্থিতে বিশাল জানাজা শেষে সরাইল উপজেলার বেড়তলায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.