আন্তর্জাতিক ডেস্ক : ৬০ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী টাইফুন বয়ে যাচ্ছে জাপানের ওপর দিয়ে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানা টাইফুন হাগিবিসের আঘাতে দেশটিতে মারা গেছেন অন্তত ১৮ জন। আরও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। টাইফুনটি এখন ধীরে ধীরে আরও উত্তরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে।

typhoon_hagibis_

Advertisement
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে টাইফুন হাগিবিস। টাইফুনের কারণে মাউন্ট ফুজির কাছে হাকোনো শহরে ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় তলিয়ে গেছে আরও বেশ কিছু তীরবর্তী এলাকা।

জাপানের বেশিরভাগ অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুলেট ট্রেনগুলো চলছে না। নারিন্দা বিমানবন্দরে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। ইতোমধ্যে প্রায় ৫ লাখ লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। প্রায় ৭০ লক্ষ মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।

কিছু কিছু এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। জাপানের আবহাওয়া দফতরের মুখপাত্র ইউসাশি কাজিওয়ারা গণমাধ্যমকে বলেন, উপদ্রুত এলাকায় জরুরি সতর্কতা জারি রয়েছে।

টাইফুনের কারণে জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। বেশ কিছু খেলা বাতিল করতে হয়েছে।

এর আগে ১৯৫৮ সালে কানোগাওয়া টাইফুনে জাপানে ১২ শ জনের মৃত্যু ও নিখোঁজ হয়েছিলেন।

ফিলিপাইনের তাগালুক ভাষায় হাগিবিস শব্দের অর্থ গতি।

সূত্র : বিবিসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google