Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাপানে বিমাবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক স্লাইডার

জাপানে বিমাবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ

By Sibbir OsmanJune 10, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড বলছে, হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। যেখানে বিমান দুটির সংঘর্ষ হয়েছে তার পাশেই ট্যাক্সিওয়ে রয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হয়েছে।
জাপানে বিমাবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ

Advertisement

এনএইচকে বলছে, বিমান দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে এ ঘটনার পর বিমানবন্দরের চারটি রানওয়ের মধ্যে একটি স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিল।

দেশটির সরকারি এই সম্প্রচার মাধ্যমের প্রচারিত ছবিতে দেখা যায়, তাইওয়ানের ইভা এয়ারওয়েজ (২৬১৮ টিডব্লিউ) ও থাই এয়ারওয়েজের (থাই বিকে) দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে থাই এয়ারওয়েজের বিমানের ডানার অংশ ভেঙে গেছে। ডানার কিছু অংশ টুকরো টুকরো অবস্থায় বিমানবন্দরের রানওয়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

থাই এয়ারওয়েজ বলেছে, থাই বিকের ব্যাংককগামী ফ্লাইটটি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ইভা এয়ারওয়েজের বিমানের পেছনের অংশের সাথে সংঘর্ষ হয়।

বিমান সংস্থাটি বলেছে, সংঘর্ষে থাই এয়ারওয়েজের বিমানের উইংলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এই ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এয়ারবাস (এআইআর পিএ) এ৩৩০ বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন।

সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া জাপানের পরিবহন মন্ত্রণালয়ও বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষের ঘটনায় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

থাই এয়ারওয়েজ বলছে, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা করলো কুয়েত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026

Latest News

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa