Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আবারো বাংলাদেশের ভোট চায় জাপান। এর বিপরীতে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যূতে জাপানের কাছে সরব সমর্থন চায় বাংলাদেশ। এসব বিষয়ে আলোচনা করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো  আজ (২৯ জুলাই) বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র  জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ (২৯ জুলাই) ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। এই সফরে কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা-টোকিও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈশ্বিক নিরাপত্তা, প্রগতি এবং স্থিতিশীলতার জন্য জাতিসংঘের আরো বড় ভূমিকা পালন করা প্রয়োজন। এজন্য এই সংস্থাটির সংস্কার জরুরী বলে দুই দেশের শীর্ষ প্রধানরা একমত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এই বিষয়টি নিয়েও আলাপ হবে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.