
অভিনব প্রস্তাবে সাড়া দেওয়ার শেষ তারিখ ছিল ২০২০ সালের ১৭ জানুয়ারি। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন না মাইজাওয়া। মার্চের শেষের দিকে নিজের মনের মানুষকে খুঁজে বের করবেন তিনি। আবেদনকারীদের সঙ্গে দেখা করে এক জনকে নিজের গার্লফ্রেন্ড হিসাবে বেছে নেবেন ৪৪ বছরের এই জাপানি ধনকুবের। ২০২৩ সালের পর কাছের মানুষের সঙ্গে চন্দ্রভ্রমণে যাবেন বলে তিনি জানিয়েছেন।
এমন প্রস্তাব সত্যিই চমকপ্রদ। তবে তার এই পদ্ধতি যদি সত্যিই কার্যকর হয় এবং সবটাই ঠিক থাকে, তাহলে চন্দ্রঅভিযানে প্রাইভেট যাত্রী হিসেবে তিনিই হবেন প্রথম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



