নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত সাবেক ফুটবলার মফিজ উদ্দিন দর্জি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে সাবেক ফুটবলার নিহত

Advertisement

নিহত মফিজ কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া দর্জিবাড়ির মৃত আব্দুল কাদির দর্জির ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহর বাবা।

মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৭টার দিকে জাঙ্গালিয়া ফাজিল মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, ৫ জুন বুধবার সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশের গাছে জাম পাড়তে ওঠেছিলেন তিনি। একপর্যায় গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৭ দিন চিকিৎসার পর মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google