জুমবাংলা ডেস্ক: জামালপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদরে ব্যাপকহারে সরিষার চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় ভালো ফলনের আশা করছেন চাষিরা।

বাম্পার

Advertisement

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর জামালপুরে ২৭ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত হয়েছে ৩২ হাজার ৫০০ হেক্টর। গত বছর নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৫০০ হেক্টর, অর্জিত হয়েছিল ২৩ হাজার ৪০০ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বেশি হয়েছে।

ইসলামপুর উপজেলার কৃষক মানিক মিয়া বলেন, ‘দেশীয় সরিষার জাতগুলোর চেয়ে হাইব্রিড জাতের সরিষার ফলন ভালো হয়। গত বছরের চেয়ে এবার ফলন ভালো হবে আশা করি। ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি।’

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা বলেন, ‘এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরিষা বীজ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে, চাষকৃত সরিষার বেশির ভাগেই ফুল এসে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

ঠাকুরগাঁওয়ের ডেরকা পুকুরে অতিথি পাখির কলতান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google