
বুধবার (৮ মে) কুমিল্লায় কারাগার থেকে বিকেলে জামিন পেয়েছেন বলে জানান কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশে আজ দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডার হাতে পাই। এরপরই তাঁকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে নিয়ে যান।
এর আগে ১৫ মার্চ আনুমানিক রাত ১০ টায় আত্মহত্যা করে অবন্তিকা। এঘটনায় অবন্তিকার মায়ের দায়ের করা মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করে পুলিশ। ওইদিন রাতে ঢাকা মহানগর লালবাগ বিভাগের কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



