162947hitlar

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির রাজনীতিবিদ বিজর্ন হকি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, আমাদের গণতান্তিক মতামত প্রকাশে দোষ নেই। তবে আমরা চাই, জার্মানি জার্মান হয়ে উঠুক। প্রসঙ্গত, জার্মানির রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি এই বিজর্ন হকি।

জানা গেছে, গণতান্ত্রিক শৃঙ্খলার ক্ষেত্রে সম্ভাব্য হুমকি হিসেবে এই রাজনীতিবিদ সে দেশের গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে রয়েছেন। তার বিরোধী শিবিরগুলো বলছে, বিজর্ন আসলে নাজি সমর্থক। আর জার্মানির টেলিভিশনে তাকে নব্য হিটলার হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

তবে সমর্থকরা বিজর্নকে নায়ক হিসেবে বিবেচনা করে। এমনকি তাকে একপলক দেখার জন্য এবং তার সঙ্গে একটা ছবি তোলার আশায় সমর্থকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে।

বিজর্ন এখনো একজন আঞ্চলিক রাজনীতিবিদ। তার পরেও বর্তমান জার্মান রাজনীতিতে তিনি আলোচনায় থাকছেন। আর জার্মান টেলিভিশনে তাকে নব্য হিটলার হিসেবে তুলনার পর বহু ভোটার ন্যাশনালিস্ট অলটারনেটিভ ফর জার্মান পার্টির (এএফডি) নেতাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

পূর্বাঞ্চলের রাজ্য থুরিঙ্গায় ভোট উপলক্ষে পুলিশ বলছে, কয়েকজন প্রার্থীর প্রাণের হুমকি রয়েছে। অ্যাঙ্গেলা মেরকেলের দলের প্রার্থীর ওপরও হামলার শঙ্কা রয়েছে। তাকে ছুরিকাঘাত কিংবা গাড়ি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে। আর এর পেছনে বিজর্ন রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.