Advertisement

বিনোদন ডেস্ক: কদিন পরই ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। পছন্দের দলের জার্সি খুঁজছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন।

জার্সির খোঁজে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। নূতন লিখেছেন, আর্জেন্টিনার ভালো জার্সি কোথায় পাওয়া যাবে? কেউ গিফট দিতে চাইলে দিতে পারো। এবার বড় আয়োজন করে খেলা দেখব। অগ্রিম দাওয়াত।

নূতনের সেই পোস্টে নেটিজেনদের অনেকেই বিভিন্ন অনলাইন শপ ও মার্কেটের ঠিকানা দিয়েছেন। কেউ কেউ আবার নিজেরাই কিনে দিতে চেয়েছেন।

একজন লিখেছেন, ‘ঠিকানাটা দিন আপু, পৌঁছে দেব, ইনশাআল্লাহ।’

অন্যজন লিখেছেন, ‘আপু কিনে রেখেছি। আগামীকাল পাবেন।’

এদিকে নূতনের সেই পোস্টে মন্তব্য করেছেন ব্রাজিল সমর্থকরাও। তাদের একজন লিখেছেন, ‘জিতবে কিন্তু ব্রাজিলই।’ ব্রাজিলের আরেক সমর্থক মন্তব্য করেছেন, ‘আপা এখনও সময় আছে ব্রাজিল সাপোর্ট করেন।’

নূতনকে খোঁচা দিয়ে একজন ব্রাজিল সমর্থক লিখেছেন, ‘অগ্রীম দাওয়াত দিয়ে বসে থাকবেন না। আপনার দল সেকেন্ড রাউন্ডে উঠবে না। অবশ্য ভালোই হবে, আপনার জার্সির ইস্ত্রি ভাঙবে না।’ মন্তব্যের জবাবে নূতন লিখেছেন, ‘ধুর মিয়া যাও, তুমি আমার ভাই না। আমার দল এবার কাপ নেবেই ১০০ শতাংশ।’

নন্দিত এই নায়িকার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে কাতার বিশ্বকাপের সময়সূচি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google