Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার এক সপ্তাহের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আরকানস নদীর একটি সেতুতে পণ্য পরিবহনকারী বার্জ সজোরে ধাক্কা দিয়েছে। এতে ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বার্জের ধাক্কার পরও আরকানস নদীর উপর সেতুটি অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে পণ্যবাহী জাহাজ এমভি ডালির ধাক্কায় একটি সেতু ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি, ট্রাক এবং মানুষ ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীর পানিতে ডুবে যান। এরপর ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

কিন্তু সেতুর ওপরে কাজ করতে থাকা ৮ জন কর্মী নতুন পানিতে ডুবে যান। এরপর একটি লাল রঙয়ের পিকআপ ট্রাক থেকে সর্বপ্রথম দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে উদ্ধার হওয়া দুই মরদেহ সম্পর্কে বুধবার রাতে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের একজন মেক্সিকোর নাগরিক এবং অপরজন গুয়াতেমালার নাগরিক। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হন।

বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এমভি ডালি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিলো। ওই সময় জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করে ছিলেন। তাদের তৎপরতাতে কারণে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। জাহাজ কর্মীরা সতর্ক বার্তা দেওয়ার সাথে সাথে প্রশাসন যান চলাচল আগেভাগেই বন্ধ করে দিয়েছিলো।

এবার গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.