ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশ মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার একটি মহাসড়কে বাসটির চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়।

ঘটনাস্থলেই আটজন এবং বাকী তিনজন হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান। রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা জানান, আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.