Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জীবন বাঁচাতে অবৈধ পথ বেছে নিচ্ছেন গ্রিসে আটকে পড়া অভিবাসীরা
আন্তর্জাতিক স্লাইডার

জীবন বাঁচাতে অবৈধ পথ বেছে নিচ্ছেন গ্রিসে আটকে পড়া অভিবাসীরা

By Protik HossainNovember 11, 2019Updated:November 11, 20192 Mins Read

জীবন বাঁচাতে অবৈধ পথ বেছে নিচ্ছেন গ্রিসে আটকে পড়া অভিবাসীরা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ থেকে জীবন বাঁচাতে অথবা দারিদ্র্য পীড়িত দেশ থেকে উন্নত জীবন যাপনের আশায় গত কয়েক বছর ধরে লাখ লাখ মানুষ ইউরোপ পাড়ি জমানোর চেষ্টা করছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে গ্রিস পৌঁছালেও, জার্মানি বা উত্তর ইউরোপের কোনো দেশে প্রবেশ করতে পারেনি তারা। এ অবস্থায় গ্রিসে আটকে পড়া অভিবাসীরা খরচ চালাতে বেছে নিচ্ছে বিভিন্ন ধরণের অবৈধ পথ। এমনি ভয়াবহ চিত্র ওঠে এসেছে বিবিসি’র এক প্রতিবেদনে।

জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাবার আশায় গত কয়েক বছরে গ্রিসে পৌঁছেছে বহু অভিবাসী। আশা ছিল সেখানে গিয়ে গড়বে তাদের স্বপ্নের ভবিষ্যৎ। তবে বলকান রুট বন্ধের পর গ্রিসের এথেন্সের বিভিন্ন শিবিরে আটকা পড়ে প্রায় ৬০ হাজার অভিবাসী। স্বপ্ন ভঙ্গের পাশাপাশি তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে তাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেকে বেছে নিচ্ছে পতিতাবৃত্তির মত নানা অবৈধ পথ।

এথেন্সের কেন্দ্রের এই পেডিয়োন টুয়ারেস পার্কে হেটে গেলে চোখে পড়বে মাদক ব্যবসায়ী ও পতিতাদের বিচরণ। কিছু ইউরো আয় করার জন্য তরুণ অভিবাসীরা এ পথ বেছে নিয়েছে।

এমনি একজন ইরানের নাগরিক ২৫ বছর বয়সী আজাদ। জানালেন তার জার্মানি যাওয়ার স্বপ্ন অনেক আগেই ভেঙ্গে গেছে। এখন ফিরে যেতে চায় নিজ দেশে, আর এ জন্য মানবপাচারকারীদের দিতে হবে ৪শ’ ইউরো। সে কারণে এই অবৈধ পথ বেছে নিয়েছে।

আজাদ বলেন, ‘আমার আর কোনো উপায় নেই। আমি জানি এটা ঠিক না। এর জন্য আমার অনেক মন খারাপও হয়।’

কেবল আজাদই নয় এ পার্কে গেলে নজরে পড়বে তার মত আরো অনেক তরুণ অভিবাসীর, যাদের অনেকে হয়তো এখনো পেড়োয়নি ২০-এর কোঠা।
এমনই এক অভিবাসী বলেন, ‘অনেক সময় ভয় হয়। তারপর আমার মায়ের কষ্টের কথা মনে হয়। এর মাধ্যমে অন্তত কিছু অর্থ উপার্জন করতে পারছি।’

এ প্রাচীরের পেছনে আটকা পড়ে আছে অনেক তরুণ অভিবাসী। অনেক সময় অপরিচিত স্থানীয় ও সমাজকর্মীরা তাদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে।

এক সমাজকর্মী বলেন, ‘আমাদের কাছে অনেকে সাহায্য চায়। আমরা কয়েকজনকে হয়তো সাময়িকভাবে অর্থ দিয়ে সহায়তা করতে পারি কিন্তু স্থায়ীভাবে তাদের কোনো সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

গ্রিস হয়ে ইউরোপে গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও ব্যর্থতা, হতাশা গ্রাস করে ফেলছে এখানকার তরুণ অভিবাসীদের। এ পরিস্থিতিতে আর কোনো উপায় না পেয়েই তরুণ প্রজন্ম বাধ্য হয়ে বিভিন্ন অবৈধ পথে অর্থ উপার্জন করছে। কাটাচ্ছে দুর্বিষহ জীবন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa