
জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জীবননগর থানার পুরাতন স্টাফ কোয়ার্টার ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে লেবাররা মাটি খোঁড়ার কাজ করছিল। তারা মাটির নিচে মর্টারশেলের সদৃশ বস্তু দেখতে পেয়ে আমাকে জানায়। আমি পরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাই।
তিনি বলেন, দুপুরে যশোর থেকে সেনাবাহিনীর একটি টিম এসে মর্টারশেলটি উদ্ধার করে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, এই মটারশেলটি ১৯৭১ সালে যুদ্ধের সময়কার হবে। জীবননগর পৌরসভার ইসলামপুর হ্যালিপ্যাড নামক স্থানে আমরা সেটি বিস্ফোরণ করেছি।
এ সময় দামুড়হুদা-জীবননগর থানার সার্কেল সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



