72438890_2539939329432843_4962786426505658368_n
রাস্তার বিদ্যুতের খুঁটি স্থানান্তরের পর।
Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলায় সংবাদ প্রকাশের পর অবশেষে রাস্তার বিদ্যুতের খুঁটি স্থানান্তর করল গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়কে এমনই দৃশ্য চোখে পড়ে।

এর আগে গত ৭ অক্টোবর জুমবাংলায় ‘‘রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখেই আরসিসি ঢালাই সম্পন্ন!’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওইদিন সেই সংবাদের জেরে সাথে সাথে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের চেষ্ঠা করলেও রাস্তা কাঁচা থাকার কারণে সম্ভব হয়নি। পরে রাস্তা চলাচলের উপযোগী হলে মঙ্গলবার সকালে নতুন খুঁটি এনে তা স্থানান্তর হয়।

জানা গেছে, স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির নির্বাচনি ইসতেহার ছিল খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়ক। তাই দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্মান হচ্ছে সড়কটি। কিন্তু পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তায় রেখে ঢালাইয়ের প্রস্তুতি স্থানীয়দের শঙ্কিত করে তুলেছিল। কারণ এই সড়ক দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করে এবং সড়কে পাশে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। ওই সড়কে চলাচলকারী কোন যানবাহন পল্লী বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলেই ঘটতে পারতো বড় ধরণের কোন দূর্ঘটনা। অবশেষ স্থানীয়রা ফেলছেন স্বস্তির নিশ্বাস এবং ধন্যবাদ জানিয়েছেন সংবাদ কর্মী ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষকে।

Picture Kaligonj 07.10.19
রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই।

সড়কের ঠিকাদার উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও তুমলিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমানও স্বস্তি প্রকাশ করেছেন।

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর গত ২ অক্টোবর আবেদন করেছি। সেই প্রেক্ষিতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। এখন ফাঁকা জায়গায় ঢালাই দিয়ে দেওয়া হবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন আবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে চেষ্ঠা করেছি খুঁটি দ্রæত স্থানান্তর করতে। তবে পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের জন্য সহায়ক হয়েছে।

Picture Kaligonj-06.10 (1)
রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখে চলছে ঢালাইয়ের প্রস্তুতি।

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google