Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জেদ্দায় প্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন বিন সালমান
আন্তর্জাতিক

জেদ্দায় প্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন বিন সালমান

By Saleh MohammadSeptember 12, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহম্মদ বিন সালমান তার বিরোধীদের আটক করতে জেদ্দায় নিজের প্রাসদের অভ্যন্তরে গোপন কারাগার বানাচ্ছেন। আরবী নিউজ ওয়েবসাইট আল-আহদ আল-জাদিদ এ খবর দিয়ে বলেছে, আল-সালাম রাজপ্রাসাদে এধরনের গোপন কারাগার তৈরি করা হচ্ছে। কারাগারটি হবে ১০তলা। এতে নির্জন কক্ষ ছাড়াও বেশকিছু সম্পূর্ণ অন্ধকার কক্ষ থাকবে।

জেদ্দায় প্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন বিন সালমানএর আগে সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার পর আটক শতাধিক ব্যক্তিকে রিৎজ-কার্লটন হোটেলে রাখায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশটির পর্যটন ব্যবসার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। ভবিষ্যতে এধরনের ঘটনা এড়াতে গোপন কারাগার বানানো হচ্ছে। আরব মিডিয়াটি ওই প্রতিবেদনে আরো বলেছে গোপন কারাগারে আটক ব্যক্তিগের জিজ্ঞাসাবাদ ও শাস্তির বিষয়টি ক্রাউন প্রিন্স বিন সালমান নিজেই তদারকি করবেন। তবে আল-আহদ আল-জাদিদের এ প্রতিবেদনের বিষয়ে অন্য কোনো সূত্র থেকে এর সত্যতা পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দুর্নীতি দমন অভিযানে আটক ব্যক্তিদের অনেকের মুক্তি হলেও এখনো অনেক ধনাঢ্য ব্যক্তি আটক রয়েছেন। এদের মধ্যে বিন সালমানের সঙ্গে মতবিরোধের কারণে সৌদি রাজপরিবারের অনেক সদস্য রয়েছেন। প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ ও সাবেক অর্থমন্ত্রী আদেল ফাকেই এদের অন্যতম। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী আদেল সৌদি সংস্কারের অন্যতম প্রধান রুপকার ছিলেন। আটকদের অনেকেই আল-হায়ের কারাগারে আটক রয়েছে। জেদ্দার দক্ষিণে এ কারাগারটিতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং এ কারাগারটিতে অনেক জঙ্গি ও সরকার বিরোধী এবং সমালোচকদের আটক রাখা হয়েছে।

গত বছরের শুরুতে সৌদি এটর্নি জেনারেল জানান, ৫৬ জন ব্যক্তি কারাগারে আটক রয়েছেন যাদের কারো কারো বিরুদ্ধে তদন্ত চলছে। আটকদের অনেকে রিয়েল এস্টেট, অন্যান্য ব্যবসা ও নিরাপত্তার বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা বলে জানান তিনি। দুর্নীতি দমন অভিযানের লক্ষ্য ছিল এদের অবৈধ আয়ের ১০৬ বিলিয়ন ডলার উদ্ধার করা।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa