Advertisement
জুমবাংলা ডেস্ক : মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা আসাদুল ইসলাম (২৯) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসাদুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, আজ (সোমবার) সকালে ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আসাদুলকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, সকাল ১০টা ২২ মিনিটে হাজতি আসাদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়, এর ৬ মিনিট পর ১০টা ২৮ মিনিটে সে মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজতি আসাদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বিকেলে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের রির্পোট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, নিহত আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালের ১২ ডিসেম্বর অপহরণ ও মাদক মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে ১৩ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। তিনি এতদিন কারা হাজতে ছিলেন।তথ্যসূত্র : সময় নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.