জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে একটি ফিশিং ট্রলারে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ। চট্টগ্রামের স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

এ মাছের আকর্ষণ হলো পেটে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছটির দাম হাকাঁচ্ছেন সাড়ে আট লাখ টাকা।

জেলের জালে ৩২ কেজির পোপা মাছ, দাম সাড়ে ৮ লাখ টাকা
ছবি সংগৃহীত
Advertisement

সোমবার (২২ আগস্ট) শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা এফবি শাহ আলম নামে ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে বেলা ১২টার দিকে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌঁছালে লোকজন ভিড় জমায়। মাঝি-মাল্লারা পোপা মাছটি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে নিয়ে যান।

মাছ ব্যবসায়ীরা জানান, ওই জেলের জালে ধরা পড়া ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালা পোপা মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা। এখন পর্যন্ত মাছটির দাম উঠেছে সাড়ে পাঁচ লাখ টাকা। ভালো দামে বিক্রির আশায় মাছটি কক্সবাজার শহরে পাঠানো হয়েছে।

ট্রলারের মাঝি মো. নুরুল আমিন বলেন, রবিবার (২১ আগস্ট) সকালে ১০ মাঝিমাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্টমাটিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন। এরমধ্যে সোমবার সকালে জেলেরা জাল টেনে উঠাতে গিয়ে দেখেন জালে ৯০টি লাল কোরালসহ বড় একটি কালা পোপা মাছ আটকা পড়েছে। মাছটি ট্রলারে তোলার পর বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ট্রলারটি নিয়ে ঘাটে চলে আসতে বলেন। এ দামি মাছটি পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সব সময় জালে এতো বড় পোপা মাছ ধরা পড়ে না। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এ মাছের চাহিদা আছে। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘মিকটেরোপারকা বোনাসি’।

আটা মাখার সময় দিয়ে দিন এই জিনিসটি, রুটি হবে নরম তুলতুলে ও ফুলবে অনেক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.