
গতকাল সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরবকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তিনি এ-ও জানান, প্রয়োজনে তাঁদের তেল ভাণ্ডার খুলে দেওয়া হবে। বিশ্বে যাতে তেল সঙ্কট না হয়, সে দিকে সর্বদা পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ।
তবে, আবকিয়াক এবং খুরাইসে কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে, তা বলা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছে সৌদি প্রশাসন। খুরাইস কেন্দ্রে প্রতিদিন ১৫০ কোটি ব্যারেল তেল উত্তোলন হয়। সৌদি আরবের প্রধান তেল শোধনাগার কেন্দ্র আবকিয়াকে ৭০০ কোটি ব্যারেল তেল শোধিত হয়। পারস্য উপসাগর দিয়ে ওই তেল রফতানি হয় গোটা বিশ্বে। বলে রাখি, অগস্টে দিনে ৯৮৫ কোটি ব্যারেল তেল রফতানি করেছে সৌদি আরব, যা বিশ্বের মোট তেল রফতানির ১০ শতাংশ। এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে, আবকিয়াক এবং খুরাইস এই দুই কেন্দ্র বিশ্বের তেলের বাজারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



