Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জয়পুরহাটে অসময়ে তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
জাতীয় বিভাগীয় সংবাদ

জয়পুরহাটে অসময়ে তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 3, 2021Updated:August 3, 20212 Mins Read

তরমুজ

Advertisement

জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলায় অসময়ে তরমুজ চাষ করে দাম ভ ালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। মাধাইনগর  ও ধলাহার এলাকায়  ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক প্রকার তরমুজ মাচায় দুলছে। এরমধ্যে ইয়েলোবার্ড জাতের তরমুজ খুব জনপ্রিয়।

তরমুজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। ধলাহার গ্রামের তরমুজ চাষি আতিকুল ইসলাম  জানান, জেলার বিভিন্ন স্থানে মাচায় তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে ৩০ শতাংশ জমিতে ও একই এলাকার চাষি নবির উদ্দিন ৩৩ শতাংশ জমিতে মে মাসের ১৬ তারিখে তরমুজের চারা রোপণ করেন। তরমুজের জালি যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে। তিন মাসের ফসল হিসেবে এসব তরমুজ চাষ করে খরচ বাদে বিঘা প্রতি প্রায় ৫০ হাজার টাকা লাভ থাকছে বলে জানান কৃষকরা। বর্তমানে বাজারে কলো রংয়ের তরমুজ ৪০ টাকা ও হলুদ রংয়ের তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ার কথা জানান, তরমুজ চাষি আতিকুল, শহিদুল ও নবির উদ্দিন। অসময়ে তরমুজ চাষে উদ্বুদ্ধ করা এবং কারিগরি সহায়তা প্রদান করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’। স্থানীয় ভাবে চাষ হওয়া ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক জাতের তরমুজ সু-স্বাদু হওয়ায় চাহিদা কিছুটা বেশি তাই দামও তুলনা মুলক বেশি পাওয়া যাচ্ছে। মৌসুমী তরমুজ গুলো অন্য জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চল  থেকে আসে। ওই তরমুজ শেষ হওয়ার পরেই স্থানীয় ভাবে এ তরমুজ  বাজার আসে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক স.ম. মেফতাহুল বারি জানান, জয়পুরহাটে চলতি মৌসুমে  একশত বিঘার বেশি জমিতে এবার মাচায় তরমুজ চাষ হয়েছে। অসময়ে তরমুজ চাষ করে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় তরমুজ চাষিরা বলেও জানান তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa