Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জয়পুরহাটে ধান-চাল সংগ্রহ অভিযান চলছে
জাতীয় বিভাগীয় সংবাদ

জয়পুরহাটে ধান-চাল সংগ্রহ অভিযান চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কMay 26, 2021Updated:May 26, 20212 Mins Read

জয়পুরহাট

Advertisement

জুমবাংলা ডেস্ক: চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২১ পুরো দমে শুরু করেছে জয়পুরহাট জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা জানান, জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৪ মেট্রিক টন ধান ও ১৯ হাজার ৩২৭ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ। এরমধ্যে সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি উপজেলার কৃষকরা কৃষক এপস্ ব্যবহার করে খাদ্য গুদামে তাদের ধান সরবরাহ করছে এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় কৃষি অফিসে থাকা কৃষকদের তালিকা মোতাবেক লটারীর মাধ্যমে কৃষকরা সরাসরি ধান সরবরাহ করছে। ২৩ মে পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে জেলা খাদ্য বিভাগ ৩ শ ৩০ মেট্রিক টন ধান ও ২ হাজার ১৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। জেলায় ধান কাটা মাড়াই ধীরে হওয়ার কারণে সংগ্রহ অভিযান ঢিলে ঢালা ভাবে চলছে বলে জানা গেছে। চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য জেলার ৩ শ ৭৫ জন মিল মালিক জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা। সংগ্রহ অভিযান সফল করতে মিল চাতাল মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং চলতি বোরো সংগ্রহ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা বাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা। এবার সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। গত ৯ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং আগামী ১৬ আগষ্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

July 17, 2026
হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

July 17, 2026
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026

Latest News

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa