জুমবাংলা ডেস্ক: পবিত্র রমযান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে আজ সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট

Advertisement
পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু এমপি। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব প্রমূখ। প্রধান অতিথি এ্যাড: সামছুল  আলম দুদু এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ১৫০ জনের হাতে তুলে দেওয়া হয়। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.