আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে ৪২তম বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়েছিলেন ৬০ বছর বয়সী ডেব্রা অলিভার। ইংল্যান্ডের সাসেক্সের উইনচেলসি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে একটি ঝিনুক খুঁজে পান তিনি। একটু খেয়াল করে দেখেন, ঝিনুকটিতে ফুটে আছে আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মুখ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর।

Advertisement
ঠাট্টার সুরে এ নারী বলেন, মজার ব্যাপার হলো, এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেওয়া হয়েছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় নিহত হন আল কায়েদা নেতা লাদেন। পরে তার মরদেহ আরব সাগরে ডুবিয়ে দেয়ার কথা জানায় মার্কিন প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


