
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ১৭টি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব পরিবার আত্মীয়-স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, বুধবার দিনেও ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়েছে। এ ছাড়া স্থানীয় মসজিদগুলো থেকে নামাজের আগে ও পরে মাইকিং করা হচ্ছে। যাতে লোকজন সরে যায়। ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর মধ্যে মর্তঝর্ণা, বাটালিহিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুটমিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলী, ফয়’স লেক, আকবর শাহ এলাকা, ফিরোজশাহ কলোনিসহ আশপাশের এলাকা।
প্রসঙ্গত, ইতোপূর্বে ২৪ জুন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার আশপাশের পাহাড় থেকে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



