Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

By rskaligonjnewsNovember 27, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

Gazipur

Advertisement
এই ঘটনায় হৃদয় (২৯) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার এক নম্বর ব্লকের হানিফ মিয়ার ছেলে। হৃদয় পেশায় একজন গাড়িচালক। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেন।

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সংঘর্ষের ঘটনায় অন্যান্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর এরশাদনগর এলাকার আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকেরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

কালীগঞ্জে আলোচিত বিলু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রেফতার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa