Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ টঙ্গীতে চাঁদার দাবিতে খেয়াঘাট বন্ধ, মাঝিদের বিক্ষোভ
বিভাগীয় সংবাদ

টঙ্গীতে চাঁদার দাবিতে খেয়াঘাট বন্ধ, মাঝিদের বিক্ষোভ

By Saumya Sarakarনভেম্বর 13, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে পরানমন্ডলের টেক-কামারপাড়া তালতলা খেয়াঘাট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ ঘাট দিয়ে পারাপার হওয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস আদালতগামী কর্মকর্তা-কর্মচারী ও হাজার হাজার সাধারণ যাত্রী।

ঘাটের প্রায় ২৭ জন মাঝি নৌকা চালাতে না পেরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এতে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ মাঝিরা ঘাটে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘাটের সাব-ইজারাদার সিদ্দিক সরকার জানান, ঘাটের টঙ্গী দেওড়া পরানমন্ডলের টেক অংশে হৃদয়, তামজিদ ও জসিমসহ একদল সন্ত্রাসী মাঝিদের মারধর করে রোববার রাত থেকে নদীতে নৌকা চালানো বন্ধ করে দেয়।

বিষয়টি জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে হৃদয় ও তামজিদ প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় ঘাটে কোনো নৌকা চালাতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এর পর থেকে নৌকার মাঝিদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে ঘাট থেকে তাড়িয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ ঘাট দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী যাত্রীসাধারণ।

বিষয়টি জানা না থাকায় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী, পোশাককর্মী, বিভিন্ন অফিস, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ যাত্রীরা প্রতিদিনই ঘাটে এসে পারাপার হতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।

ঘাটের নৌকার মাঝি আসলাম, সফিকুল, লিটন সাধু, আনিছ, হান্নান, আলী হোসেন জানান, আমরা এই ঘাটে প্রায় ২০-২৫ বছর যাবত যাত্রী পারাপার করে সংসার চালাই। ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় আমরা স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা রুহুল আমিন সস্ত্রীক পরানমন্ডলের টেক এলাকার ঘাট দিয়ে দুপুরে ঢাকার মিরপুর যাচ্ছিলেন। ঘাটে এসে নৌকা না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত হৃদয় ও তামজিদ জানান, আমরা কারো কাছে কোনো চাঁদা দাবি করিনি। ঘাট পারাপারে যাত্রী ও নৌকার মাঝিদের কাছ থেকে বেশি টাকা ইজারা আদায় করা হচ্ছে। বিষয়টি ইজারাদারদের জানালে তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

যে উপায়ে চশমার দাগ সঠিকভাবে দূর করবেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 14, 2026
মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

জুন 14, 2026
খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

জুন 14, 2026
Latest News
মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa