Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল অদুদ পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের জানালার বাহির থেকে কতিপয় ব্যক্তি তার মোবাইলটি ছিনিয়ে নিলে রকিবুল তাদের পিছু নেন। ছিনতাইকারীদের পেছন পেছন রেলস্টেশন থেকে ৭ নম্বর লাইনের দিকে গেলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google