নিজস্ব প্রতিবেদবক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রাকের ধাক্কায় মাজেদ খান (৩৫) নামের এক ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) রাত নাড়ে ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনযাত্রী

Advertisement

ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি সিলেট সদর উপজেলার ইসহাক খানের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে কয়েক মিনিটের দূরত্বে থাকা মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত করে। ট্রেনের জানালা দিয়ে ওই যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে মাজেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান মুঠোফোনে ফোনে বলেন, ‘একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ধাক্কা দেয় ট্রেন। এতে ট্রেনে থাকা এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার কয়েক মিনিট পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। চালক ও তাঁর সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।’

গাজীপুরে দুই ‍বাস ও অটোরিকশায় আগুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google