
নিহতর হলেন— গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে গোলাম হোসেন (৪০) এবং টাঙ্গাইল মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮)। নিহতরা গার্মেন্টকর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধা থেকে মোটরসাইকেল যোগে গোলাম হোসেন ঢাকায় নিজ কর্মস্থল গার্মেন্টসে যাচ্ছিল। পথে সন্ধ্যায় মোটরসাইকলটি মহাসড়কের উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী গোলাম হোসেনের মৃত্যু হয়। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
অপরদিকে সন্ধ্যায় নাজমা বেগম মোটরসাইকেল যোগে ঢাকায় নিজ কর্মস্থল ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি মহাসড়কের দেওহাটা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেল চালক আহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



