Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক টানা ১৮ সপ্তাহ ধরে হচ্ছে না জুম্মার নামাজ
আন্তর্জাতিক

টানা ১৮ সপ্তাহ ধরে হচ্ছে না জুম্মার নামাজ

By Shamim RezaDec 13, 2019, 8:06 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

তালা ঝুলছে শ্রীনগরের ঐতিহ্যবাহী ‘জামে মসজিদে’
আন্তর্জাতিক ডেস্ক : টানা ১৮ সপ্তাহ ধরে জুম্মার জামাত হয়নি কাশ্মিরের সবচেয়ে বড় ‘জামে মসজিদে’। বন্ধ রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ও। গত ৫ আগস্ট ভারতের কেন্দ্র থেকে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা লোপ করার পর থেকে সব ধর্মের উপসনালয়ে ঝুলছে তালা। খর্ব হচ্ছে উপত্যকার মানুষগুলোর ধর্মীয় স্বাধীনতা।

৩৭০ ধারা প্রত্যাহারের পর উপত্যকায় আরোপ করা আছে অতিরিক্ত নিরাপত্তা। কঠোর নিরাপত্তার চাদরে ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ‘জামে মসজিদে’ জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়নি টানা চার মাসেরও বেশি সময় ধরে।

এমনকি মসজিদের গায়ে এক স্থানীয় পুলিশের সতর্কবাণীও এঁটে দেয়া হয়েছে। সেখানে লেখা, পালিয়ে যান, মসজিদের ছবি তুলবেন না। নাহলে মসজিদের চারপাশে মোতায়েন করা আধা মিলিটারি বাহিনীর সদস্যরা ধরেও নিয়ে যেতে পারে। আর সাংবাদিক হলে তো কথাই নেই।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যটিকে দিখণ্ডিত করার সময় থেকেই সেখানে ধর্মীয় জমায়েত নিষিদ্ধ রয়েছে। একই সাথে গুরুত্বপূর্ণ মসজিদে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত শুক্রবার, বিশেষ মর্যাদা লোপের ১৭তম সপ্তাহে হাজার হাজার মানুষ নামাজের জন্যে এলে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

‘জামে মসজিদে’ ১৯৬৩ সাল থেকে ইমামতি করে আসছেন সৈয়দ আহমেদ নাকাশবন্দি। ৫ আগস্টে পর থেকে তিনি ওই মসজিদ থেকে ৫ কিলোমিটার দূরে এক মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন বলে জানান ৮০ বছর বয়সী এ ইমাম।

মসজিদের পাশের নওহাট্টার বাসিন্দা খালিদ বশির গুড়া বলেন, যেকোনো ধরনের ধর্মীয় জমায়েতকে হুমকি হিসেবে দেখছে কর্তৃপক্ষ। আল-জাজিরার সাথে কথা বলার সময় তিনি জানান, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।

‘এমন ঘটনা এবারই নতুন নয়’ বলে উল্লেখ করে মসজিদের পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সদস্য সৈয়দ রহমান শামস জানান, ‘এর আগে ২০১৬ সালেও টানা ১৬ সপ্তাহ শুক্রবারের নামাজ হয়নি এখানে। এবার সেই রেকর্ডও ভাঙলো।’

দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার বাইত-উল-মুকারাম মসজিদেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp