Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক টিকটক-উইচ্যাটসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করলো ভারত
আন্তর্জাতিক

টিকটক-উইচ্যাটসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করলো ভারত

By Saiful IslamJune 30, 20202 Mins Read

টিকটক-উইচ্যাটসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করলো ভারত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গোপনীয়তা ও সুরক্ষা নীতিমালা না মানায় ভারত সরকার দেশটিতে অন্তত ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। এসব অ্যাপসের মধ্যে রয়েছে জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ টিকটক, উইচ্যাট, হ্যালো, শেয়ারইট, ইউসি ব্রাইজার, শপিং অ্যাপ ক্লাব ফ্যাক্টরি।

ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যাপগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল যে, এগুলো ব্যবহারের শর্ত লঙ্ঘন করছে, ব্যবহারকারীর গোপনীয়তার সাথে আপোস করছে এবং স্পাইওয়্যার বা ম্যালওয়্যার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার পরেই সরকার অ্যাপগুলো নিষিদ্ধ কারার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ব্যবস্থা হিসেবে অ্যাপগুলো দেশটিতে ব্লক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এদিকে ইকোনোমিক টাইমসে সরকারের দেয়া এক বিবৃতি উদ্ধৃত করে বলছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার অ্যাপসগুলোকে নিষিদ্ধ করেছে। ২০০৯ সালের বিধিমালা অনুযায়ী সরকার তার ক্ষমতা প্রয়োগ করেছে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, মূলত অ্যাপগুলো দীর্ঘদিন থেকেই দেশের সুরক্ষা ও গোপনীয়তার নীতিমালা ভঙ্গ করে আসছিল। এর ফলে দেশের বিভিন্ন তথ্য পাচার হবার আশঙ্কা ছিল। যে কারণে দেরিতে হলেও ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে অত্যধিক জনপ্রিয় টিকটক, ইউসি ব্রাউজার।

এছাড়াও রয়েছে লাইকি, ক্ল্যাশ অব কিং, ভাইরাস ক্লিনার, উইবো, উইচ্যাট, ভিগো লাইভ, সেলফি সিটি, ক্যাম স্ক্যানারসহ আরও অনেক।

উল্লেখ্য, ভারতের লাদাখ সীমান্তে গত ১৫ জুন ভার-চীন সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও শতাধিক সেনা আহত হয়। এরপর পুরো ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেয় বিভিন্ন মহল। এমন এক সময়েই ভারত সরকার চীনা এসব অ্যাপ নিষিদ্ধ করলো। সূত্র : সময় নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa